মানবতাবিরোধী অপরাধ: সাখাওয়াতের রায় ৭৬৮ পৃষ্ঠার

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৩:১৪
 
মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ যশোরের আট আসামির বিরুদ্ধে ৭৬৮ পৃষ্ঠার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
 
বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে রায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। 
 
বিচারপতি শাহিনুর ইসলাম ৭৬৮ পৃষ্ঠার রায়ের সার সংক্ষেপ পড়া শুরু করেন। অপর বিচারপতি মো. সোহরাওয়ারদীও এজলাসে উপস্থিত রয়েছেন।
 
সাখাওয়াত ছাড়া বাকি সাত আসামির মধ্যে ছয়জন হলেন-মো. বিল্লাল হোসেন বিশ্বাস, মো. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম ও মো. আব্দুল খালেক। আরেক আসামি মো. লুৎফর মোড়ল কারাবন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যান। আসামি সাখাওয়াত ও বিল্লাল আদালতে উপস্থিত রয়েছেন। বাকি ছয়জন পলাতক রয়েছেন। 
 
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
 
ইত্তেফাক/এএসএস