একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনের মৃত্যুদণ্ড এবং সাতজনের আমৃত্যু কারাদণ্ডের রায়ে ‘স্বস্তি’ প্রকাশ করেছে প্রসিকিউশন। বুধবার বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে।
রায়ের প্রতিক্রিয়ায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, রায়ে আমরা স্বস্তি প্রকাশ করছি। কেশবপুরের শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মা এই রায়ে শান্তি পাবে, বিচারপ্রার্থীরা শান্তি পাবে।
আসামি মো. বিল্লাল হোসেন বিশ্বাস, মো. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম ও মো. আব্দুল খালেককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া প্রথম, তৃতীয় ও পঞ্চম অভিযোগে আসামিদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে আদালত।
রায় ঘোষণার সময় সাখাওয়াত হোসেন ও বিল্লাল হোসেন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএসএস
