চান্দগাঁওয়ে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৪:২৩
চট্টগ্রাম নগরীতে একটি পিকাপ-ভ্যানে তল্লাশি চালিয়ে সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মো. খায়ের মিয়া (২৫) কুমিল্লার কোতোয়ালী থানার দক্ষিণ আনন্দপুর গ্রামের বাসিন্দা।
 
বুধবার সকালে নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ।
 
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খায়ের ইয়াবাগুলো টেকনাফ থেকে কুমিল্লা নিয়ে যাচ্ছিল বলে জানায়।
 
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।