বন্যাদুর্গতদের সহায়তায় পূবালী ব্যাংকের ৭৫ লাখ টাকা অনুদান

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৬:৪৩
 
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭৫ লাখ টাকার অনুদান প্রদান করেছে। পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সম্প্রতি গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হালিম চৌধুরী উপস্থিত ছিলেন।
 
পূবালী ব্যাংক লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা বলা হয়।
খবর বাসসের।

ইত্তেফাক/এএম।