কুড়িগ্রামে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৮:০৪
কুড়িগ্রামে বন্যাকবলিত নাগেশ্বরীর হাসনাবাদ ও উলিপুরের বজরা ইউনিয়নে ২৬০টি পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে।
 
বুধবার দিনব্যাপী এসিআই মটরস এসব ত্রাণ বিতরণ করে। এসময় প্রতিটি পরিবারে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, বিস্কুট ২ প্যাকেট, ১ কেজি লবণ, খাওয়ার স্যালাইন, দিয়াশলাই ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
 
হাসনাবাদে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো: রহমত উল্লাহ, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, আ.লীগ নেতা আমিনুল ইসলাম গালিভার, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান গোলাম মওলা আজাদ বাবুল ও নাগেশ্বরীর ডিলার হেলাল হোসেন মজুমদার। বজরায় সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সরদার, ইউপি সদস্য হান্নান সরদার সেতু, কুড়িগ্রামের ডিলার রফিকুল ইসলাম এবং এসিআই মটরস এর বিভাগীয় সেলস ম্যানেজার শামীম আহম্মেদ, বিভাগীয় ইনচার্জ আতিয়ার রহমান, মার্কেটিং অফিসার সালেক আহমেদ প্রমুখ।