মোহাম্মদ আবদুল হাই আলজেরিয়ায় রাষ্ট্রদূত নিযুক্ত

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৯:৩২
 
ব্রুনাই দারুসসালামে নিযুক্ত বাংলাদেশের বর্তমান হাইকমিশনার মোহাম্মদ আবদুল হাইকে আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
 
পেশাদার কূটনীতিক মোহাম্মদ আবদুল হাই বিসিএস ১৯৮৬ (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে ব্রুনাই দারুসসালামে হাইকমিশনার, দুবাইতে কনসাল জেনারেলসহ বাহরাইনের মানামা, রাশিয়ার মস্কো এবং থাইল্যান্ডের ব্যাংককে কূটনৈতিক দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (প্রশাসন) পদে দায়িত্ব পালন করেন।
 

মোহাম্মদ আবদুল হাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।