বন্যা দূর্গতদের সাহায্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পঁচাত্তর লাখ টাকা দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।
মঙ্গলবার গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ টাকার চেক তুলে দেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মো. আব্দুস সালাম এবং ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান।
এ সময় বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) -এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকরা উপস্থিত ছিলেন।
