ড. ইউনূসের সম্মানে প্যারিসের মেয়রের ডিনার

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ২০:৫৬
প্রফেসর মুহাম্মদ ইউনূসের সম্মানে ডিনারের আয়োজন করেছেন প্যারিসের মেয়র অ্যান হিদালগো। রিও অলিম্পিক চলাকালে ফ্রেঞ্চ অলিম্পিক হাউজ ক্লাব 'দ্য ফ্রান্সে' এই ডিনারের আয়োজন করা হয়।  
 
আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ইউনূসকে প্যারিসে যাওয়ারও আমন্ত্রণ জানান মেয়র। প্রফেসর ইউনূস মেয়রকে জুন ২০১৭ ঢাকায় অনুষ্ঠেয় সামাজিক ব্যবসা দিবসে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। ভোজসভায় মেয়র তার শহরের দারিদ্র মোকাবেলায় প্রফেসর ইউনূসের পরামর্শ চান।