আসছে ‘এক থা টাইগারের’ সিক্যুয়াল!

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১২:০৪
 
কবির খানের পরিচালনায় ‘টিউবলাইট’ ছবিতে অভিনয় করছেন সালমান খান। এরপরই কাজ করবেন ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে। জানা গেছে, ছবিটি হবে ‘এক থা টাইগার’র সিক্যুয়াল। 
 
ডিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক থা টাইগার’ ছবিটি কবির খান পরিচালনা করলেও এবার এর সিক্যুয়াল পরিচালনা করবেন ‘সুলতান’ পরিচালক আলি আব্বাস জাফর। শোনা গেছে, ছবিটির নাম হবে ‘টাইগার জিন্দা হ্যায়’। 
 
প্রথম ছবিটির মতো দ্বিতীয় ছবিটির কাহিনী হবে কিনা সেটি বলতে পারবেন শুধু আলি আব্বাস জাফরই। তবে ‘সুলতান’ ছবিটি মুক্তির কয়েক ঘণ্টা আগে একটি সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, আমি কখনো কবির খানের ছবি নির্মাণ করতে পারব না। আর কবির খানও আমার ছবি নির্মাণ করতে পারবেন না। আমার লেখা প্রত্যেকটি চিত্রনাট্য আমি কবিরকে শোনাই, কবিরও তাই করে। আমার এগুলো নিয়ে আলোচনা করি।
 
ইত্তেফাক/এএসএস