হিমু হত্যা মামলার রায় রবিবার

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৪:১৯
 
চট্টগ্রামে কুকুর লেলিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলার রায় ঘোষণার সময় নির্ধারণ করেছে আদালত। রবিবার এ মামলার রায় দেয়া হবে বলে জানিয়েছে আদালত।
 
বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণার কথা ছিল। কিন্তু ফুল কোর্ট রেফারেন্সের কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় রায় ঘোষণা করতে পারেননি বিচারক চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরুল ইসলাম।
 
এর আগে গত ২৮ জুলাই প্রথম রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু বিচারক ছুটিতে থাকায় সেদিন রায় ঘোষণার সময় পিছিয়ে ১১ আগস্ট নির্ধারণ করেছিলে আদালত।
 
উল্লেখ্য, ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর একটি বাসায় কুকুর লেলিয়ে নির্যাতন করার পর হিমুকে চারতলার ছাদ থেকে ফেলে দেয় কয়েকজন যুবক। মামলার আসামিরা হলেন হিমুর বন্ধু রিয়াদ, রিয়াদের বাবা ব্যবসায়ী টিপু, বন্ধু সাজু, ড্যানি ও শাওন। এদের মধ্যে রিয়াদ ও শাওন পলাতক। অন্যরা কারাগারে।
 
 
ইত্তেফাক/কেকে