মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামে মিতু আক্তার নামে এক বাক প্রতিবন্ধী মেয়ে সম্প্রতি গণধর্ষণের শিকার হয়েছে।
অভিযোগ পাওয়া গেছে, এ ঘটনায় মামলা হলে এলাকার প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা ও মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছেন।
মামলার বাদী এ অভিযোগ জানিয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে ন্যায় বিচারের আকুতি জানান।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার গোপালপুর গ্রামে বাদশা মিয়ার বাক প্রতিবন্ধী মেয়ে মিতু আক্তার পাশের বাড়ি থেকে টেলিভিশন দেখে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে ওঁৎ পেতে থাকা একই গ্রামের মো. শাহিনুর ইসলাম (১৮) ও মো. আজিবর (১৯) নামে দুই যুবক জোরপূর্বক তাকে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনা মিতু আক্তারের মা আনোয়ারা বেগম বাদী হয়ে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করেন।
ইত্তেফাক/এএসএমইউ
