বরিশালে সন্ত্রাস বিরোধী মানববন্ধন

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৫:২১
জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা তৎপরতার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেন শিক্ষকরা। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।
 
এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) বরিশাল শাখা।
 
বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) বরিশাল শাখার সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকল মহলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।বক্তব্য রাখেন- শিক্ষক মোজাম্মেল হক, এ কে আজাদ, হাফিজুর রহমান প্রমুখ।