বখাটে ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে খুনি ভাড়া করে তাকে হত্যা করিয়েছেন বাবা। ভারতের পশ্চিমবঙ্গে ঘটেছে এই বিস্ময়কর ঘটনা।
ছেলে অনিমেষ দ্বিবেদীর মদ্যপান, জুয়া খেলা, মেয়েদের টিটকিরি দেওয়া সহ নানা ‘গুণ’ ছিল। বাড়িতেও অশান্তি আর বাপ-মা-কে মারধর করত সে,পাড়ায় অপমানিত হতেন বাবা। সেই রাগেই ওই ‘বখাটে’ ছেলেকে খুন করাতে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বাসিন্দা অশোক দ্বিবেদী ভাড়া করেছিলেন দুই দুষ্কৃতিকে।
২৮ বছর বয়সী অনিমেষের দেহ পাওয়া যায় পাশের জেলা পূর্ব মেদিনীপুরে, গত ৬ মার্চ। একটা ধানক্ষেতে গলা কাটা অবস্থায় পাওয়া যায় দেহটি। পশ্চিমবঙ্গের পুলিশ প্রথমে এই হত্যার কিনারা করে উঠতে পারছিল না। চলতি মাসের শুরুর দিকে প্রথমে জয়দেব মাইতি নামে এক যুবককে, আর তাঁকে জেরা করে দেবদুলাল মাইতি নামে দ্বিতীয় এক যুবককে গ্রেফতার করা হয়। এদের জেরা করেই জানা যায় যে মৃতের বাবা অশোক দ্বিবেদীই অনিমেষকে খুন করতে এক লক্ষ রূপি দিয়ে ভাড়া করেছিলেন ওই দুই জনকে। পূর্ব মেদিনীপুরের পুলিশ অবশেষে গ্রেফতার করেছে খুন হয়ে যাওয়া ওই যুবকের বাবাকে।
জেলার পুলিশ সুপারিন্টেনডেন্ট অলোক রাজোরিয়া বলছেন, ছেলেকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করানোর অভিযোগে অশোক দ্বিবেদী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি দোষ স্বীকার করেছেন জেরায়। কাঁথির আদালত দ্বিবেদীকে ৫ দিনের পুলিশী হেফাজতে পাঠিয়েছে। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
