মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, যারা এদেশের স্বাধীনতার শত্রু, মা-বোনদের নির্যাতন করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, বুদ্ধিজীবিদের হত্যা করে দেশর স্বাধীনতা চিরতরে বন্ধ করতে চেয়েছিল, সেই রাজাকার আলবদর বাহিনীর সন্তানদের নিয়ে গঠিত হয়েছে বিএনপির নতুন কমিটি।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে ‘সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজাকারদের উত্তরাধীকারীদের নিয়ে বিএনপির নতুন কমিটি প্রমাণ করে তারা এদেশের স্বাধীনতায় বিশ্বাসী না, তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের চেতনার না, এদেশের মানুষ শান্তি থাকুক, এদেশের উন্নতি হউক তারা এটা চায় না।
প্রতিমন্ত্রী আরো বলেন, ১৫ আগস্ট জাতীর পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। খুনিরা ৪ বছরের শিশু রাসেলকে বাঁচতে দেয়নি। এই হত্যা কখনো জায়েয হতে পারেনা।
গাজীপুর জেলা প্রশাসক এস. এম আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সবুর, জেলা আনসার ভিডিপি কমান্ডার ড. মো. সাইফুর রহমান (পিএএফ), উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ
