৪৮ বছরের অপেক্ষার অবসান ঘটলো অস্ট্রেলিয়ার

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৮:৫৪
৪৮ বছর পর অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতলো  অস্ট্রেলিয়া। দেশের হয়ে এই খরা কাটালেন ১৮ বছর বয়সী কাইল চ্যালমার্স।
 
তিনি স্বর্ণ জিততে সময় নেন ৪৭.৫৮ সেকেন্ড। আর বেলজিয়ামের পিটার টিমারস ৪৭.৮০ সেকেন্ড সময় নিয়ে জেতেন রৌপ্য পদক। ২০১২ লন্ডন অলিম্পিকের স্বর্ণজয়ী মার্কিন সাঁতারু ন্যাথান আদ্রিয়ান ৪৭.৮৫ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ পদক।
 
এর আগে ১৯৬৮ সালে ১০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছিলেন অসি তারকা মাইকেল ওয়েনডেন। আর এবারের রিও অলিম্পিকের সাঁতারে এটি অস্ট্রেলিয়ার তৃতীয় স্বর্ণ।