বিছানাকান্দিতে সাঁতার কাটতে নেমে দুই বুয়েট শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৮:৫৬
 
সিলেটের পর্যটন কেন্দ্র বিছানাকান্দিতে সাঁতার কাটতে নেমে মশিউর রহমান সিয়াম (২৩) ও সাইদ নাসিফ (২৪) নামে বুয়েট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনার শিকার হন তারা।
 
নিহত দুই বন্ধু বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম বর্ষের ছাত্র।
 

স্থানীদের সহায়তায় বিকেল পাঁচটায় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। সিলেট গোয়াইনঘাট থানার ওসি বিকালে ইত্তেফাককে বলেন, বিছানাকান্দি পর্যটন কেন্দ্রে তারা ঘুরতে আসে। কিন্তু সাঁতার কাটতে নামলে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন সম্ভবত: তারা সাঁতার জানতেন না।