জিয়ানগরের চরখালী-টগড়া ঘাটে নতুন ফেরি

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৯:১৪
কঁচা নদীর চরখালী-টগড়া ঘাটে নতুন ফেরি সন্নিবেশিত হচ্ছে। ফলে যাত্রীদের দুর্ভোগ অনেকটা লাঘব হতে যাচ্ছে।
 
কয়েক বছর ধরে পিরোজপুর, ভাণ্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা, বরগুনা রুটে যাতায়াতকারী যাত্রীদের চরম ঝুঁকি নিয়ে কঁচা নদী পার হতে হতো। কারণ ফেরিটি ছিল খুব পুরাতন। শুক্রবার  থেকে চরখালী-টগড়া ফেরি ঘাটে অতি ক্ষমতা সম্পন্ন নতুন ফেরিতে যানবাহন পারাপার হবে বলে জানা গেছে।
 
ফেরিটির যন্ত্রাংশ পরীক্ষাসহ বিভিন্ন কাজের তদারকি করা ম্যাকানিক সুজন জানান, বর্তমানে যে ফেরিটি এই ঘাটে আছে তার থেকে কয়েকগুণ বেশি ক্ষমতা সম্পন্ন নতুন ফেরিটি। এখন থেকে ফেরিঘাটে তেমন সমস্যা থাকবে না।
 
ইত্তেফাক/ইউবি