জয়পুরহাটে বিচারকসহ ৪০ আইনজীবীকে হত্যার হুমকি

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ২২:০২
জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারকসহ ৪০ আইনজীবীকে হত্যা ও বিভিন্ন সরকারি স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে।
 
বুধবার জেএমবির পক্ষ থেকে জনৈক নুরুন্নবী নামে এক ব্যক্তি ১০ আগস্ট ডাকযোগে চিঠিটি পাঠান।চিঠি পেয়ে জেলা ও দায়রা জজ আব্দুর রহিম বৃহস্পতিবার জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
 
ডায়রিতে জেলা ও দায়রা জজ আদালত ভবন ও চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেটের আদালত ভবন ও উভয় ভবনের বিচারকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারের নিকট অনুরোধ জানানো হয়।
 
পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, জেএমবির নামে কথিত হুমকির বিষয়টিকে মাথায় রেখে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং জেলার গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারী বাড়ানো হয়েছে।