‘সন্ত্রাস দমনে আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে’

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ২২:২৭
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সন্ত্রাস দমনের জন্য যে আইন হয়েছে তা বাস্তাবায়ন নিশ্চিত করতে হবে।
 
বৃহস্পতিবার দুপুরে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
 
জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় মহানগর ও জেলার দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, নিজ নিজ অবস্থান থেকে জঙ্গি দমনে কাজগুলো করে যেতে হবে। রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে যাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা বাস্তবায়নে নিশ্চিত করতে হবে।