উল্লাপাড়ায় চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১৩:১৯
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক চালককে কুপিয়ে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত জহুরুল ইসলাম উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
 
বৃহস্পতিবার রাতে উপজেলাধীন উল্লাপাড়া-হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হরিণচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
সলঙ্গা থানা পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় জহুরুলকে উদ্ধার করে রাতেই সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ