অলিম্পিকের স্বর্ণজয় থেকে আর একধাপ দূরে রাফায়েল নাদাল। টেনিসের ডাবলসের লোপেজকে নিয়ে ফাইনালে উঠেছেন এই স্প্যানিশ তারকা। শুক্রবার সেমিফাইনালে সরাসরি সেটের জয় পেলেও কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন নাদাল ও লোপেজ। দুই সেটই টাইব্রেকারে নিষ্পত্তি হয়।
প্রথমটি ৭-৬ (৭-১) গেমে জেতার পর দ্বিতীয় সেটেও ৭-৬ (৭-৪) গেমের কষ্টার্জিত জয়ে স্বস্তির নিঃশ্বাসই ফেলেন তারা। আক্ষেপ নিয়েই কোর্ট ছাড়েন কানাডাকে প্রতিনিধিত্ব করা ড্যানিয়েল নেস্তর-ভাসেক পোসপিসিল জুটি।
গোল্ড মেডেল নির্ধারণীতে রোমানিয়ান ফ্লোরিন মার্জিয়া ও হোরিয়া তেকাওয়ের বিপক্ষে কোর্টে নামবেন নাদাল-লোপেজ। যারা যুক্তরাষ্ট্রের স্টিভ জনসন ও জ্যাক সকের বিপক্ষে সরাসরি সেটে (৬-৩, ৭-৫) শেষ চারের বাধা পার করেন। সেমিতে হারা দুই টিম ব্রোঞ্জের লড়াইয়ে মুখোমুখি হবেন।
প্রসঙ্গত, ডাবলস ইভেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে সার্বিয়ান নিনাদ জিমোঞ্জিক নিয়ে জোকোভিচ ও প্রথম রাউন্ডেই অঘটনের শিকার হন ব্রিটেনের মারে ভাইয়েরা (অ্যান্ডি মারে ও জ্যামি মারে)।
