৭১ টি নদ-নদীর পানি কমেছে, বেড়েছে ১৩ টির

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১৭:২৮
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) বিভিন্ন পয়েন্টের তথ্য অনুযায়ী দেশের ৭১ টি নদ-নদীর পানি কমেছে এবং ১৩ টি নদ-নদীর পানি বেড়েছে।
 
৯০টি পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী চারটি নদীর পানি প্রবাহ অপরিবর্তিত রয়েছে এবং দুইটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে শুক্রবার এফএফডব্লিউসি এ তথ্য জানায়। ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে এবং ঝিকরগাছার কোবাদেক পয়েন্টে বিপদসীমার যথাক্রমে ১০ ও ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলার কয়েকটি পয়েন্টে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে লামায় ৮৬ মিলিমিটার এবং বান্দরবানে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খবর- বাসস।
 
ইত্তেফাক/এসএস