হলি আর্টিজান বেকারির ছাদে হাসনাত করিম ও তাহমিদ খানের যে ছবি প্রকাশ করা হয়েছে তা পুলিশকে দিতে দৈনিক প্রথম আলো ও দৈনিক যুগান্তরকে নির্দেশ দিয়েছে আদালত। ছবিগুলো মামলার তদন্তের প্রয়োজনে পরীক্ষা করে দেখা হবে বলে আদালতে পুলিশ আবেদন জানানোর পর বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান এই নির্দেশ দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘আমরা ছবি চেয়ে আদালতে আবেদন করেছি। আদালত ছবি দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। আমরা এই ছবি পরীক্ষা করে দেখব। ছবি আসল কি না,তা জানা দরকার।
