ফেলপস রাজত্বের অবসান ঘটিয়ে স্কুলিংয়ের সোনা লাভ

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১০:২৪
 
১০০ মিটার ব্যাকস্ট্রোকে অবশেষে ফেলেপস রাজত্বের অবসান ঘটল। টানা তিনবার অলিম্পিকের এই ইভেন্টে স্বর্ণ পদক জয়ের পর অবশেষে রিও অলিম্পিকে সিঙ্গাপুরের জোসেফ স্কুলিংয়ের কাছে হার মানলেন তিনি। ২১ বছর বয়সী এই সাঁতারু শুরু থেকে ফিলিপসের ওপর রাজত্ব করে প্রথমবারের মত স্বর্ণ পদক জয় করে নিল।
 
রিও গেমসের সপ্তম দিনে ফেলপসেরই অলিম্পিক রেকর্ড ভেঙে ৫০.৩৯ সেকেন্ডের নতুন রেকর্ড গড়েছেন ২১ বছর বয়সী স্কুলিং। শুরুতে খানিকটা পিছিয়ে যাওয়া ফেলপস শেষের দিকে ব্যবধান কমিয়ে আনেন। ৫১.১৪ সময় নিয়ে তিন জন পান রুপা! পোডিয়ামের একই ধাপে তাই তিন বিখ্যাত প্রতিদ্বন্দ্বী - ফেলপস, দক্ষিণ আফ্রিকার চ্যাড লে ক্লজ ও হাঙ্গেরির লাজলো চেহ।
 
বাছাইয়ে সবচেয়ে ভালো টাইমিং নিয়েই ফাইনালে ৪ নম্বর লেনে শুরু করেছিলেন যুক্তরাষ্ট্রে পড়ালেখা করা স্কুলিং। গত তিন আসরে এই ইভেন্টে সেরা ফেলপস দুই নম্বর লেনে সাঁতরিয়ে শিরোপা ধরে রাখতে পারেনি। তবে তাতেও খুব একটা আক্ষেপ হবার কথা নয় এই জলদানবের। কেননা ঝুলিতে যে আরো একটি অলিম্পিক পদক বাড়লো। ২৭টি পদকের মধ্যে ২২টি সোনার ভিড়ে রুপা হলো ৩ টি।
 
ইত্তেফাক/আরএ