৬ উপজেলার শতভাগ এলাকায় বিদ‌্যুৎ

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১০:২৬
ছয়টি উপজেলার সব এলাকায় বিদ‌্যুৎ সংযোগ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ‌্যুৎ ব‌্যবহারে সবাইকে মিতব‌্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 
 
শনিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার পাশাপাশি নারায়ণগঞ্জের বন্দর, নরসিংদীর পলাশ, চট্টগ্রামের বোয়ালখালী, কুমিল্লার আদর্শ সদর ও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের শতভাগ এলাকায় বিদ‌্যুৎ সংযোগ উদ্বোধন করেন শেখ হাসিনা।
 
অনুষ্ঠানে তিনি বিদ‌্যুৎ উৎপাদনের ব‌্যয়ের দিকটি তুলে ধরে সবার উদ্দেশে বলেন, আশা করি, বিদ্যুৎ ব্যবহারে সবাই একটু মিতব্যয়ী হবেন, সাশ্রয়ী হবেন। তাতে বিলও আপনাকে কম দিতে হবে।