চট্টগ্রামে সাড়ে ৬ হাজার ইয়াবাসহ যুবক আটক

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১২:০১
 
চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি এলাকায় তল্লাশি চালিয়ে ছয় হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. কায়সার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
 
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সিএন্ডবি রাস্তার মোড়ের ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরির সামনে থেকে তাকে আটক করা হয়।
 
কায়সার কক্সবাজারের টেকনাফ উপজেলার শিলি বুনিয়া পাড়ার আহমেদ হোসাইনের ছেলে বলে জানা গেছে। 
 
চান্দগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় সাহা বলেন, ‘হেঁটে যাওয়ার সময় সন্দেহ হলে আমরা কায়সারকে থামতে বলি। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।’
 
 
 
ইত্তেফাক/কেকে