কুমিল্লার ভারত সীমান্ত এলাকা থেকে ১০টি মহিষ আটক করা হয়েছে। শনিবার ভোরে জেলার ভারত সীমান্তবর্তী বৌয়ারা বাজার এলাকা থেকে বিজিবি-কুমিল্লা সেক্টরের একটি দল সাড়ে ১৬ লাখ টাকা মূল্যের এসব মহিষ আটক করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-কুমিল্লা সেক্টর সদরের একটি বিশেষ টহল দল শনিবার ভোর ৫টার দিকে কুমিল্লার ভারত সীমান্তের বৌয়ারা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন ভারতীয় ১০টি মহিষ আটক করা হয়।
বিজিবি-কুমিল্লা সেক্টর সদরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মো. নাহিদুজ্জামান জানান, আটক মহিষের মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা। আজ দুপুরে এগুলো কুমিল্লা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।
