ভিডিও ভ্যানগার্ড সম্মাননা পাচ্ছেন রিয়ান্না

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৪:৫৪
 
আর অ্যান্ড বি' গায়িকা রিয়ান্না মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড সম্মাননা পাচ্ছেন। আগামী ২৮ আগস্ট এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে। 
 
ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে পারফর্ম করবেন ২৮ বছরের এই গায়িকা। সেখানেই তাকে এই পুরস্কার দেয়া হবে। 
 
এর আগে ম্যাডোনা, পিটার গ্যাব্রিয়েল, গানস এন রোজেস, বেস্টি বয়েজ, ব্রিটনি স্পেয়ার্স ও কেইন ওয়েস্ট এই পুরস্কার পেয়েছেন। 
 
২০০৭ সালে  ‌‘আমব্রেলা’ ও ২০১২ সালে ‘উই ফাউন্ড লাভ’ গানের জন্য ভিএমএ ভিডিও পুরস্কার পেয়েছিলেন রিয়ান্না। খবর: ডিএনএন।
 
ইত্তেফাক/এএসএস