ডাবলস টেনিসে স্বর্ণ জিতলেন নাদাল-লোপেজ

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৫:৩৪
অলিম্পিকে টেনিসের পুরুষ দ্বৈতের সোনা জিতেছে স্পেনের রাফায়েল নাদাল ও মার্ক লোপেজ জুটি। শনিবার গেমসের সপ্তম দিন রোমানিয়ার ফ্লোরিন মেরজা ও হোরিয়া তাকাও জুটিকে ৬-২, ৩-৬, ৬-৪ গেমে হারান নাদাল-লোপেজ।
 
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে এককের সোনা জেতা নাদালের এবারের রিওতে ডাবল জেতার সুযোগ আছে। শনিবার রাতে সেমিফাইনালে খেলবেন আর্জেন্টিনার হুয়ান মার্তিন ডেল পোর্তোর বিপক্ষে খেলবেন সাবেক এই নাম্বার ওয়ান।
 
তবে চোটের কারণে ২০১২ সালের লন্ডন অলিম্পিকে খেলতে পারেননি নাদাল। এবার তাই সুযোগ ডাবল স্বর্ণ জয়ের।