রংপুর জেলার কাউনিয়া উপজেলায় গতকাল শুক্রবার থেকে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য বিভাগ। অফিস সূত্র আজ এ কথা জানায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব টিপু মুন্সী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের মধ্যদিয়ে উপজেলার খাদ্য গুদাম চত্বরে এই অভিযান উদ্বোধন করেন। উপজেলা খাদ্য কর্মকর্তা আমুলিয়া কুমার সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুর রহমান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিমসহ অনেকে।
প্রোগ্রামের অধীনে উপজেলা খাদ্য বিভাগ উপজেলার ধান মিলারদের কাছ থেকে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে চলতি মৌসুমে মোট ১ হাজার ১৮০ টন ধান ক্রয় করবে। খবর- বাসস।
ইত্তেফাক/এসএস
