মধ্যবর্তী নির্বাচনের বিকল্প নেই: অলি

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৭:৫০
 
মধ্যবর্তী নির্বাচন দেয়ার দাবি জানিয়ে লিবারেল ডেমোক্রটিক পার্টির নেতা অলি আহমদ বলেছেন, বর্তমান ‘রাজনৈতিক সংকট’ থেকে উত্তরণে এর কোনো বিকল্প নেই।
 
শনিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দলটির প্রধান বলেন, আমাদের দাবি, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচন, যা হবে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ। এর কোনো বিকল্প নাই। আশা করি, এই ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে। অন্যথায় দেশে স্থিতিশীলতা বজায় রাখা ও জনগণকে আস্থায় নেয়া সম্ভব হবে না। সংকটও কাটবে না।’
 

রাজধানীর কারওয়ান বাজারের হোটেল সুন্দরবনে মতবিনিময় সভায় এলডিপিপ্রধান দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়নকাজের প্রশংসা এবং সামপ্রতিক কয়েকটি জঙ্গি হামলার পর ২০ দলীয় জোটের বাইরে বিএনপির ঐক্য গড়ার প্রক্রিয়া নিয়েও কথা বলেন।