শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা উল্টে দেয়ার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল।
শনিবার মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, জিয়াউর রহমান প্রধানমন্ত্রী করেছিলেন যুদ্ধাপরাধী শাহ আজিজুর রহমানকে। যুদ্ধকালীন পাকিস্তানিদের পক্ষাবলম্বন করে দেশের বিরুদ্ধে শাহ আজিজুর রহমান যে অপপ্রচার চালিয়েছেন তা কোনোভাবেই মেনে নেয়ার নয়। আর আজ স্বাধীন বাংলাদেশকে মেনে নিতে পারেনি জামায়াতরা।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি, শিক্ষা সচিব মো. সোহরাব হোসেন, পরিবেশ ও বন সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবীর, এডিসি মোহা. হারুন-অর রশীদ ও মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।
ইত্তেফাক/ইউবি
