জেলার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় পানিতে ডুবে উম্মে হাবিবা নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে দক্ষিণ বলাখাল এলাকার আবদুল গনি সর্দারের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারের সবার অগোচরে শিশুটি পুকুরে ডুবে যায়। পরে শিশুর মৃতদেহ পুকুরে ভেসে উঠে। তার বাবা রবিউল ইসলাম একজন রাজমিস্ত্রি।
ওয়ার্ড কাউন্সিলর হোসেন মো. জামান পুকুরে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি
