ডি সিলভার শতকে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ২১:২৭
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে নাথান লায়ন ও মিচেল স্টার্কের বোলিং তোপে মাত্র ২৬ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। সেই বিপর্যয় থেকে দলকে টেনে তুলেন দিনেশ চান্দিমাল ও ধনঞ্জয় ডি সিলভা।
 
তাদের ব্যাটিং দৃঢ়তায় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করেছে লঙ্কানরা।  দিনশেষে ১১৬ রানে অপরাজিত আছেন ডি সিলভা।  ৬৪ রানে অপরাজিত দিনেশ চান্দিমাল।
 
শনিবার সকালে সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দলীয় ২ রানেই ফিরে যান কুশল সিলভা (০)।  দলীয় ২১ রানে কুশল পেরেরাকে (১৬) সাজঘরে ফেরান নাথান লায়ন। কিছুক্ষণ পর ফিরে যান তিমুথ করুণারত্নে (৭)।
 
দলীয় ২৪ রানে ফিরে যান অ্যাঞ্জেলো ম্যাথুজ (১)। দলীয় ২৬ রানে ফেরেন কুশল মেন্ডিস (১)। ফলে ২৬ রানেই লঙ্কানদের পঞ্চম উইকেটের পতন ঘটে। ৩টি উইকেট নেন স্টার্ক। ২টি নেন নাথান লায়ন।
 
তবে এরপরের গল্পটুকু দিনেশ চান্দিমাল ও ধনঞ্জয় ডি সিলভার। অজি বোলারদের শাসিয়ে দিনভর ব্যাটিং করেন তারা।