চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাউসার আলি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল পাঁচ টার দিকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের আটরশিয়া পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, রাস্তার উপর খেলার সময় একটি অটোবাইক শিশু কাউসারকে চাপা দিলে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়।
এলাকাবাসী চালকসহ অটোবাইকটিকে আটক করে এবং শিশু কাউসারকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী যাওয়ার পথে মারা যায় শিশু কাউসার।
ইত্তেফাক/কেকে
