হিরণ পয়েন্টে ট্রলারডুবি: ৫ মৃতদেহ উদ্ধার, জীবিত ২

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৬:৪১
 
সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম অংশের হিরণ পয়েন্টে ভারতীয় ফিশিং ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১৭ জনের মধ্যে দুইজনকে জীবিত ও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
নিখোঁজদের উদ্ধারে বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।
 
শনিবার দুপুরের দিকে সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম অংশের হিরণ পয়েন্ট থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
 
 
ইত্তেফাক/কেকে