সিদ্ধার্থের সন্তানের মা হতে চান আলিয়া!

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৬:০১
হাবভাব প্রেমিক-প্রেমিকার, তবে মুখ ফুটে কিছুই বলেননি কেউ-ই। তবু আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেম নিয়ে 'যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই' অবস্থা ভারতীয় মিডিয়ার।
 
মিডিয়া বলছে, 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' মুভিতে অভিনয়ের শুরু থেকেই প্রেম করছেন আলিয়া-সিদ্ধার্থ। যদিও সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি তারা।
 
এবার শুরু হয়েছে নতুন এক গুঞ্জন। আর তা হল গণমাধ্যমের সামনেই নাকি সিদ্ধার্থের সন্তানের মা হওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন আলিয়া!
 
এই রটনার পুরোটাই আবার মিথ্যেও নয়। সম্প্রতি একটি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাতকারে ২৩ বছর বয়সি অভিনেত্রীটিকে জিজ্ঞেস করা হয়, 'যদি পৃথিবী নামের গ্রহে একমাত্র নারী হিসেবে তিনি জীবিত থাকেন, আর গুটিকয়েক পুরুষের মধ্যে বেঁচে থাকেন রাণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা, বরুন দেওয়ান, শাহিদ কাপুর এবং রণবীর কাপুর। তবে নতুন সভ্যতা শুরুর জন্য কাকে বেছে নেবেন 'হাইওয়ে' অভিনেত্রী।'
 
সাতপাঁচ ভাবনায় না গিয়ে প্রশ্নটা শোনার সাথে সাথেই আলিয়া বলে উঠেন, 'সিড'। এই সিড সিদ্ধার্থেরই নামের সংক্ষেপন।