খুলনায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৭:১৪
খুলনায় এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
 
রবিবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শেখ ছালেক (২৭) আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। ছালেক খুলনা মহানগরীর সদর থানার ৫ নম্বর মাছঘাট এলাকার মৃত মোকছেদ হাওলাদারের ছেলে।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন জানান, ২০০৮ সালের ৩০ মে নগরীর রেলস্টেশন এলাকা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ  মাদক বিক্রেতা শেখ ছালেককে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা সদর দক্ষিণ সার্কেলের উপ-পরিদর্শক বদরুল হাসান খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।
 
 
ইত্তেফাক/ইউবি