ঠাকুরগাঁওয়ে হত্যাচেষ্টায় আহত গৃহবধূর মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৭:২৯
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় হত্যাচেষ্টায় আহত এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
 
মৃত শাপলা আক্তার (১৯) উপজেলার লেহেম্বা ইউনিয়নের ঝাড়বাড়ি গ্রামের হাসান আলীর স্ত্রী।
 
শনিবার সকালে তিনি আহত হন। রবিবার দুপুরে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
 
রাণীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম পরিবারের বরাত দিয়ে বলেন, শনিবার সকালে বাড়ির সবাই কাজে গেলে শাপলা আক্তার ঘরে একা ছিলেন। দুপুর ১২টার দিকে ঘরে গিয়ে শাপলাকে তার শাশুড়ি কাপড়চোপড় ছেঁড়া মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।  রবিবার দুপুরে তার মৃত্যু হয়।
 
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উজ্জ্বল কুমার ঘোষ বলেন, ‘ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।’
 
 
ইত্তেফাক/ইউবি