বার কাউন্সিলের ১৫ তলা ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর অনুমোদন

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৮:৩৫
বার কাউন্সিলের বহুতল ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। পুরাতন ভবনটি ভেঙ্গে ওই স্থানে ১৫ তলা ভবন নির্মাণ করা হবে।
 
আগামী দুই মাসের মধ্যে এই নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন বার কাউন্সিলের ফিনান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শম রেজাউল করিম। তিনি বলেন, বার কাউন্সিলের বর্তমান ভবনটি নাজুক ও ব্যবহার অনুপযোগী। এই ভবনটি একতলা ফাউন্ডেশনের। কিন্তু এর উপর পাঁচ তলা পর্যন্ত করা হয়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আইনজীবীদের কষ্টের বিষয়টি বিবেচনায় নিয়ে ভবন নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।