জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করবে আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেল চারটায় খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও জাতীয় নেতৃবৃন্দ ও বুদ্ধিজীবীরা আলোচনায় অংশগ্রহণ করবেন।
দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় আওয়ামী লীগ, সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রিত সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।-বাসস।
ইত্তেফাক/এএসএস
