লীনা যাদবের পরিচালনায় ‘পার্চড’ ছবিতে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতেছে। কিন্তু ছবিটির রাধিকা আপ্তের নগ্ন দৃশ্য ফাঁস হওয়ায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
গুজরাটের একটি প্রত্যন্ত গ্রামের চার নারীকে নিয়ে আবির্ভূত হয়েছে ছবিটি কাহিনী। গুজরাটের শত বছরের ঐতিহ্য ভাঙতে দেখা যাবে তাদের। ছবিটি ভারতে মুক্তির সময়
কিছু দৃশ্য অস্পষ্ট করার কথা ভাবছিলেন পরিচালক। কিন্তু তার আগেই ছবিটিতে রাধিকার নগ্ন দৃশ্য ফাঁস হয়ে গেল।
নির্মাতা অসীম বাজাজ বলেছেন, আমার মনে হয় না এটি ভারতে হয়েছে। ছবিটি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে মুক্তি পেয়েছে। সেখান থেকে কেউ এগুলো অনলাইনে দিতে পারে। দৃশ্যগুলো সংবেদনশীল কিংবা উত্তেজনাকর নয়। কিন্তু আমাদের দেশে ধর্ষণের ভিডিও স্বাভাবিকভাবে দেখা হলেও যৌনতার দৃশ্য এখনো ট্যাবুর পর্যায়ে রয়েছে।
এর আগেও রাধিকা আপ্তের নগ্নদৃশ্য ফাঁস হয়েছে। গত বছর অনুরাগ কশ্যপের একটি শর্টফিল্মের দৃশ্যে নগ্ন দেখা গিয়েছিল তাকে। খবর: ডিএনএ।
ইত্তেফাক/এএসএস
