জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গভবনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জোহরের নামাজের পর দরবার হলে এই মিলাদ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার পরিবারের সদস্যরা। এছাড়া বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরাও মিলাদে অংশ নেন।
মিলাদ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গভবন মসজিদের ইমাম মাওলানা মাসুদুর রহমান মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
এর আগে দরবার হলে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর নির্মিত বঙ্গবন্ধুর জীবনের ওপর প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রদর্শিত হয়।
ইত্তেফাক/এএসএস
