জাতীয় শোক দিবসে পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সহাক আলী খান পান্না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম শাহজাহান, শাহ মো. কাইউম, আওয়ামী লীগ নেতা একেএম আউয়াল, সদর ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুর রশীদ মিল্টন, যুবলীগের সভাপতি অলক কর্মকার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিন্টু তালুকদার, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান শাওন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহম্মেদ সুমন, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
