আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে।
সোমবার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার কালীখোলা বাজারে রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। জনগণের পাশে থেকে কাজ করতে হবে।
রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাইমুদ্দিন মণ্ডলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ উপনেতার পুত্র আয়মন আকবর বাবলু চৌধুরী, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
