স্টুডেন্ট অব দ্য ইয়ার ২-তে টাইগার শ্রফ

আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৮:৫৮
স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার সিক্যুয়েলে থাকছেন জ্যাকি শ্রফ তনয় টাইগার শ্রফ। প্রযোজক করন জোহর এই খবর নিশ্চিত করেছেন, সিনেমাটির পরিচালক হিসেবে থাকছেন পুণিত মালহোত্রা। 
 
টুইটারে দেয়া পোস্টে করন বলেন, আনুষ্ঠানিক ঘোষণা! পুণিত মালহোত্রা পরিচালিত স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমায় থাকছেন টাইগার শ্রফ! এর আগে টাইগার বলেছিলেন, করন জোহর তার স্ক্রিন টেস্ট নিয়েছেন। সেই পরীক্ষায় ভালো মতোই উতরে গেছেন টাইগার।
 
স্টুডেন্ট অব দ্য ইয়ারের প্রথমটিতে অভিষিক্ত হয়েছিলেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা। এই সিনেমাতেও অভিষিক্ত হতে পারেন শহীদ কাপুরের ভাই ইশান ও সাইফ আলি খানের কন্যা সারা। ইন্ডিয়ান এক্সপ্রেস। 
 
ইত্তেফাক/এসএসএ