জরিমানা গুণতে হলো জয়ী পাকিস্তান দলকে

আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ২০:০৮
এদিকে গত রবিবার ইংল্যান্ডকে ওভাল টেস্টে ১০ উইকেটে হারালেও ধীর গতির বোলিংয়ের জন্য জরিমানা গুণতে হচ্ছে পাকিস্তানকে। 
 
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায় নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করায় পাকিস্তানকে এ জরিমানা করেন ম্যাচ রেফারি ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন।
 
আইসিসির নিয়মানুযায়ী নির্ধারিত সময়ে কোন দল বোলিং কোটা পুরন করতে ব্যর্থ হলে সে দলের প্রত্যেক খেলোয়াড়কে মাচ ফি’র দশ শতাংশ জরিমানা গুনতে হয়। অধিনায়ককে দিতে হয় দ্বিগুণ।