শিরীন জাহান শান্তা মিডিয়ায় পরিচিত শান্তা জাহান নামেই। ছোট পর্দার দর্শকদের কাছে এই দর্শকপ্রিয় একজন উপস্থাপক যে শান্তা জাহান। তার মিষ্টি হাসি আর শৈল্পিক কথোপকথনে মুগ্ধতা অনেকেরই নজর কাড়ে। আর প্রমিত বাংলার কথপকথোনের ক্ষেত্রে সবচেয়ে সাবলীল উপস্থাপক এখন শান্তা।
২০১২ সালে চ্যানলে নাইনে ‘সোনার বাংলা’ অনুষ্ঠানে কাজ করার মধ্য দিয়ে তার উপস্থাপনা শুরু। এরপর বৈশাখী টিভির ‘গুডমর্নিং বাংলাদেশ’ সহ ঈদ শপিং অনুষ্ঠান, ঈদ তারকা আড্ডা, বৈশাখী উত্সবসহ নানা অনুষ্ঠানের উপস্থাপনা করেন। ২০১৩ সালে এসে শান্তা এটিএন বাংলার ‘বাণিজ্য মেলা প্রতিদিন টানা একমাস উপস্থাপনা করে বেশ পরিচিতি পান।
IMG0
একই চ্যানেলের ‘স্বর্ণালী সাদাকালো’ অনুষ্ঠানটি এখন নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। চ্যানেল নাইনের সফল নারীদের কর্মগাঁথা বিষয়ক অনুষ্ঠান ‘বিজয়িনী’, তারকা আড্ডা ‘গোধূলীর নিমন্ত্রণে’ এবং বৈশাখী টিভির প্রতিদিনের সরাসরি অনুষ্ঠান ‘আলাপ’-এর নিয়মিত উপস্থাপিকাও ছিলেন শান্তা জাহান। এসব ছিলো তার শুরুর দিকের কাজ।
বর্তমানে শুধু উপস্থাপনা নয় সমপ্রতি কাজ করছেন নাটকে, নাম ব্যাকবেঞ্চার্স। প্রচারিত হবে এস এ টিভির পর্দায় মঙ্গল,বুধ, বৃহস্পতি। এর আগে ‘নাইন এন্ড হাফ’ নাটকে অভিনয় করে দর্শকদের মাঝে এখন পরিচিত ‘শান্তা ম্যাম’ নামে। এস এ টিভিতে ইয়ুথ ভয়েসে থাকছেন উপস্থাপনায়। আর টিভিতে উপস্থাপনা থাকছেন ‘মিউজিক স্টেশনে’। পাশাপাশি কাজ আরএফএল, পুর্নাভা অর্গানিক ফুড এন্ড প্রোডাক্টের টিভিসির কাজ করছেন। বিটিভিতে কাজ করছেন ‘গান চিরদিন’প্রোগ্রামে। প্রোগ্রামটির চমক হচ্ছে আমাদের কালজয়ী গানগুলোকে নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে নতুনকরে ফুটিয়ে তোলা।
IMG1
বড়পর্দায় কাজ করতে চান কিনা? এই প্রসঙ্গে শান্তা জানান, ‘বড়পর্দায় কাজের অফার পাচ্ছি প্রচুর। অভিনয়টা শিখছি তাই সাহস করছি না কাজ করার তবে আমি চরিত্র অভিনেত্রী হয়েই কাজ করতে চাই, সবার তথাকথিত নায়িকা-ই হতে হবে এমন তো নয়। এমন চরিত্রে অভিনয় করতে চাই যেটা আমাকে প্রতিনিধিত্ব করবে। বড়পর্দায় কাজ করার একটা সীমাবদ্ধতা আছে বাণিজ্যিক ছবিতে নয়, বড়মাপের গুণী পরিচালক হলে সেক্ষেত্রে বদলে যাবে সীমাবদ্ধতা।’
নাটক,উপস্থাপনা,টিভিসি আর মাঝে মধ্যে অভিনয় সব মিলিয়ে স্বচ্ছন্দ যাতায়াত তার এই শোবিজের উঠোন জুড়ে।
