জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিন জাতীয় শোক দিবসে মহিলা আওয়ামী লীগের লীগ আয়োজিত দোয়া মাহফিলে পরিবারের সদস্যদের নিয়ে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু মেমোরিয়াল সেন্টারের সামনের আয়োজিত এ দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ছিলেন।
এদিকে সকালে বঙ্গবন্ধু ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর টুঙ্গীপাড়ায় গিয়ে বাবার কবরে ফুল দিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নানা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুকে স্মরণের পাশাপাশি আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনা সদস্য বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বিদেশে থাকায় বেঁচে যান দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা।
খবর বিডিনিউজের।
ইত্তেফাক/এএম।
