সিপিএল থেকে ফিরে স্ত্রী-সন্তানকে নিয়ে ছুটি কাটাতে মালদ্বীপ গেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির তাদের মালদ্বীপে ছুটি কাটানোর ছবি ফেসবুকে শেয়ার করেছেন।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকান তাল্লাওয়াহকে শিরোপা জিতিয়ে এসেছেন সাকিব। এখন সন্তান অব্রি আহমেদ ও স্ত্রী শিশিরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। সেখানের একটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, মালদ্বীপে পারিবারিক ছুটি কাটাচ্ছি। আমার ছোট পরিবারকে ভালোবাসি।
ইত্তেফাক/এসএসএ
